জাতীয়

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রসহ নিহত ২

পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদরের বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)।

উত্তর দেবনগর গ্রামের ইটভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাতো ভাই ফয়সাল বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পেছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র সজীব হোসেন। তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামী একটি খালি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০৬৭২) ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল আহমেদ। আহত হন হযরত আলী, আব্দুস সবুর ও স্কুলছাত্র সবুজ হোসেন।

স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল ৪টার দিকে সজীবের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে জোর প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র