জাতীয় দেশ সংযোগ ফিচার

সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা হলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবারও সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয় তাকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। একাদশ জাতীয় সংসদেরও নেতা ছিলেন শেখ হাসিনা।

এছাড়াও এ সভা থেকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে মতিয়া চৌধুরীকে। তিনিও একাদশ জাতীয় সংসদের উপনেতা ছিলেন। বর্তমান নূর – ই- আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ প্রতিহিংসার রাজনীতি বিএনপির জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দিবে: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র