অন্যান্য দেশ সংযোগ

সরকারের গুদামে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

সরকারের গুদামে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই।

আজ বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. গোলাম মওলা, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না।

তিনি বলেন, পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপ লাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।

আরও পড়ুনঃ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য