জাতীয় ফিচার

সরকারিভাবে পণ্য আমদানিতে আগেই ভ্যাট ও ট্যাক্স দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পণ্য আমদানি

সরকারিভাবে কোনো পণ্য আমদানিতে আগেই ভ্যাট ও ট্যাক্স পরিশোধের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা। জানিয়েছেন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

১০ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন উল্লেখ করে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই সচেতন থাকি না। সরকারি বিভিন্ন দপ্তর মালামাল আনার সময় ইনকাম ট্যাক্স বা সিটি ভ্যাট পরিশোধ করে না। সেক্ষেত্রে মালামাল শিপিংয়ে আনলোড করা যায় না। আবার অনেক সময় আনলোড করলেও পোর্টে পড়ে থাকে। বিশেষ করে শিপ থেকে যদি আনলোড না করা যায় কাস্টমস ক্লিয়ারেন্স না দিলে তো পোর্ট ডিক্লিয়ার করবে না। তখন প্রতিটা শিপকে ২০ থেকে ৩০ হাজার ডলার ডেমারেজ (ক্ষতিপূরণ) দিতে হয়।

সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ বিষয়টি নিয়ে কেবিনেট সচিব সবাইকে নিয়ে বসে বিষয়টি ক্লিয়ার করবেন। যাতে ইনকাম ট্যাক্স বা ভ্যাট যতটা দেওয়ার, তা যেন পণ্য অর্ডার দেওয়ার আগেই সম্পন্ন থাকে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়টি ভালোভাবে দেখতে বলা হয়েছে, অবশ্যই যেন সব ক্ষেত্রে সিটিভ্যাট দেওয়া হয়। আর তাৎক্ষণিকভাবে জরুরি অনেক সময় কোনো প্রকিউরমেন্ট থাকে, সেক্ষেত্রে কোনো ডেমারেজ যেন দিতে না হয় এবং পোর্টে পড়ে না থেকে এ বিষয়গুলো ক্লিয়ার করে রাখতে হবে।

আরও পড়ুন : ‘নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া’

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র