জাতীয় ফিচার

সরকারি চাকরির একঘেয়েমিতে রোবটের ‘আত্মহত্যা’

দক্ষিণ কোরিয়ার নর্থ গিয়ংসাংয়ের গুমি এলাকায় কর্মরত অবস্থায় ‘আত্মহত্যা করেছে’ একটি রোবট। কাজ করতে করতে সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে রোবটটি।

সিটি কাউন্সিল কর্তৃপক্ষ গত বুধবারসিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাউন্সিল ভবনে ঘটনাটি ঘটে। রোবটটিকে ‘এক জায়গায় ঘুরতে দেখা যায়, যেন এর কোনো সমস্যা হয়েছে। এরপর এটি একটি সিঁড়ির ওপর থেকে দুই মিটার নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়।

তবে ঠিক কি কারণে সে এমনটা করেছে বা করে থাকতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সিটি কাউন্সিলের ওই কর্মকর্তা বলেছেন, ‘রোবটের কয়েকটি যন্ত্রাশ সংগ্রহ করা হয়েছে। সেগুলো এর প্রস্তুতকারকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

রোববটি বিয়ার রোবোটিক্স নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি কোম্পানির তৈরি। গত বছরের গত আগস্টে একে গুমি সিটি কাউন্সিলে সরকারি কর্মচারীর দায়িত্বে মোতায়েন করা হয়।

রোবটটির নিজস্ব কর্মচারী আইডি কার্ড ছিল। সে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করত। তার কাজ ছিল অফিসের বিভিন্ন নথিপত্র পরিবহন, দর্শনার্থীদের সহায়তা প্রদান এবং শহর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার। এক ঘোষণায় জানায়, রোবটটি আত্মহত্যা করেছে।

আরও পড়ুনঃ ৩০ জুন শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র