সরকারি কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা
‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা-২০২২’ প্রণয়ন করে সম্প্রতি পরিপত্র জারি করেছে সরকার।
পরিপত্রে বলা হয়েছে, কর্মচারীর নিজের অথবা বাবা-মা, স্বামী-স্ত্রী ও সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে। সরকারি চাকরি আইন এবং রুলস অব বিজনেসের ক্ষমতাবলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদেরর সুষ্ঠুভাবে পদায়নের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করল।
নতুন নীতিমালা জারি করায় ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা, ২০১৫’ বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।
আগের নীতিমালায় নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করার নিয়ম থাকলেও নতুন নীতিমালায় এ ক্ষেত্রে পিতা/মাতাকেও যুক্ত করা হয়েছে।
নতুন নীতিমালায় বলা হয়, ‘কর্মচারীর নিজের অথবা পিতা/মাতা/স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।’
আগের নীতিমালায় বলা হয়েছিল, ‘কোনো কর্মকর্তার নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মেয়াদের আগে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।‘
আরও পড়ুনঃ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী






লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত - tathyasangjog
December 29, 2022[…] […]
"ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়" - tathyasangjog
December 29, 2022[…] […]
বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী - tathyasangjog
December 29, 2022[…] […]