জাতীয়

“সরকার বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেখুন কীভাবে নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে বিদেশিদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়ে খারাপ কিছু হতে পারে। মানুষের মধ্যে যে সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে।’

দলীয়করণে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ায় সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘কারা আসছে আজকে আমাদের নেতৃত্বে? দেখেন আপনি… তাদের কোয়ালিটি দেখেন…. কী অবস্থা। সব জায়গায় নেতৃত্বের সংকট কেন? পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন নেতৃত্ব সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করেছে তারা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ছাত্রদলের নেতাদের নিয়ে ওয়ার্কশপ করতে চাই। সেই ওয়ার্কশপে আপনার শিক্ষকরা জিয়াউর রহমানের বিষয়গুলো, দেশ জাতি সম্পর্কে তাদের ধারণা দেবেন। এটা অত্যন্ত প্রয়োজনীয়।’

আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র