জাতীয়

“সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে”

সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। সেটির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সবুজবাগ থানার সাবেক সভাপতি গোলাম হোসেনসহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে পাঠানো সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ।

তিনি বলেন, এ ধরণের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন-সংগ্রামে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে প্রতিনিয়ত বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আরও পড়ুনঃ “হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র