জাতীয় ফিচার

সম্প্রীতি বজায় রেখে সহবস্থানের মাধ্যমে বসবাস করতে হবে: সুপ্রদীপ চাকমা

র্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। কে মারমা, কে ত্রিপুরা, কে বম জাতি-তা বিভেদ না করে, সবাই মানুষ-এইটাকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থানের মাধ্যমে বসবাস করতে হবে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা।’

আজ শনিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও প্লাটিনাম জয়ন্তী এর থিম সং পরিবেশন, শপথ বাক্য পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমাদের সকলকে বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে সকল প্রকার সমস্যার সমাধানে একসাথে কাজ করতে হবে।’

উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য অঞ্চলে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সহায়ক ও সুরক্ষামূলক বৃক্ষ ও বনায়ন অর্থাৎ ব্যালেন্স এনভায়রনমেন্ট এবং হারমোনিয়াস এপ্রোচ গড়ে তুলতে চাই।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র