জাতীয় ফিচার

“সব সম্প্রদায় একত্রিত হয়ে উন্নয়ন না করলে স্মার্ট বাংলাদেশ হবে না”

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সব সম্প্রদায় যদি একত্রিত হয়ে সমভাবে মর্যাদা ও উন্নয়ন না করে তাহলে স্মার্ট বাংলাদেশ হবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব সমস্যা সমাধান করার প্রত্যয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা একসঙ্গে সে লক্ষে কাজ করে যেতে চাই।

আজ শনিবার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছিলেন, তারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেছেন ৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে। আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। স্বাধীনতা যুদ্ধে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম। আমাদের কিছু সমস্যা রয়েছে। কিন্তু আমরা সংখ্যালঘু না, এটি ভেবে নিজেদের ছোট করতে চাই না।

মন্ত্রী আরও বলেন, সব সম্প্রদায় যদি একত্রিত হয়ে সমভাবে মর্যাদা ও উন্নয়ন না করে তাহলে স্মার্ট বাংলাদেশ হবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব সমস্যা সমাধান করার প্রত্যয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা একসঙ্গে সে লক্ষে কাজ করে যেতে চাই।

আরও পড়ুনঃ “সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়; তাদের কাছে সরকার জিম্মিও নয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র