অন্যান্য দেশ সংযোগ ফিচার

শ্রমিকদের অবরোধ; ৬ ঘণ্টা পর ঢাকায় রেল চলাচল শুরু

রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। চাকরি স্থায়ী করার দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজ রোববার সকাল ১০টার দিকে রেলের কয়েকশো অস্থায়ী শ্রমিক ব্যানার, ফেস্টুন হাতে মালিবাগ এলাকায় রেললাইন অবরোধ করেন। এসময় তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ বন্ধ ও চাকরি স্থায়ী করার দাবিতে শ্লোগান দিতে থাকেন।

এর ফলে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে কোনো ট্রেন বের হতে পারছে না। এতে দুপুর পর্যন্ত ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ।

সকালে রংপুর এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার নামের দুটি ট্রেন মালিবাগে এসে আটকে পড়ে। এরপর থেকে ট্রেন চলাচলে বিঘ্ন শুরু হয়।

এর আগেও একই দাবিতে শ্রমিকরা রেলপথ অবরোধ করেছিলেন। এই দাবিতে ৪ বছর ধরে আন্দোলন করছেন অস্থায়ী শ্রমিকরা।

রেলের কর্মী সংকটের কারণে বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। রেল আইন অনুযায়ী, ৩ বছরের মধ্যে চাকরি স্থায়ী হওয়ার কথা। কিন্তু অনেকেই ১০-১৫ বছর চাকরি করেও স্থায়ী হয়নি। উলটো এখন তাদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। আউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

আরও পড়ুনঃ হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগলে খাবারগুলো থেকে দূরে থাকুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার