শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন।
আজ শনিবার রাজধানীর আরামবাগের জনসভায় দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন, বিশ্বনেতারা প্রশংসায় পঞ্চমুখ হন। দুর্ভাগ্য আমাদের, বিএনপি একটা ধন্যবাদও কোনোদিন দেয়নি। শেখ হাসিনার জনপ্রিয়তায় ওরা হিংসা করে।
কাদের বলেন, এদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা দেশকে ধ্বংস করবে। এই অপশক্তির হাতে দেশ তুলে দিতে পারি না। সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে! হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই?






"কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে" - Tathya Sangjog
November 4, 2023[…] […]
সারাদেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু - Tathya Sangjog
November 4, 2023[…] […]
নির্বাচন সংবিধান-আইনের মধ্যেই হতে হবে: আইনমন্ত্রী - Tathya Sangjog
November 4, 2023[…] […]