শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে: ডিএমপি
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন। শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খিলগাঁওয়ে গোপন আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আর যাত্রাবাড়ী থেকে ৫, হাজারীবাগ থেকে ১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
গত রাতে (১৩ জানুয়ারি) ১০ জন ছিনতাইকারী ছাড়াও ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতেই শিক্ষার্থীরা সব বই পাবে





