অন্যান্য দেশ সংযোগ

শিক্ষা আইটি লিমিটেডের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে ভিন্নধর্মী প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষা আইটি লিমিটেডের উদ্যোগে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিষ্ঠানের বিনিয়োগকারী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মিলনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল মতিন মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের জেলা কো-অর্ডিনেটর মো. জহুরুল ইসলাম ভুট্টো, প্রথম আলোর জেলা প্রতিনিধি আরিফুল গণি লেমন।

শিক্ষা আইটি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. জুলহাস, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর মোহাম্মদ, প্রধান পরিচালন কর্মকর্তা জয় চৌধুরী, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. বিপ্লব হাসান, প্রধান কনটেন্ট কর্মকর্তা মো. সাকলাইন ইসলাম তালুকদার, পরিচালক মো. হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, মো. আহাদ ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল মতিন মুক্তা বলেন, দেশের বেকার সমস্যা দূরীকরণ ও বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে, নতুন এই বাংলাদেশকে প্রযুক্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষা আইটি লিমিটেডের তরুণ উদ্যোক্তারা যে কর্মপরিকল্পনা নিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি তাদের উদ্যোগের প্রশংসা করি এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আশা করি, উপস্থিত সবাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তাদের পাশে থাকবেন।’

অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানান এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শিক্ষা আইটি লিমিটেড প্রযুক্তির মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য