জাতীয় দেশ সংযোগ ফিচার

শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭টি আসন ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আসনগুলো হলো: কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২। এরমধ্যে ৩টি আসন পাচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাচ্ছে ৩টি এবং ১টি আসন পাচ্ছে জাতীয় পার্টি (জেপি- মঞ্জু)।

যে ৭ টি আসন শরিকদের ছেড়ে দেয়া হচ্ছে তার মধ্যে রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আলী। এছাড়া বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলি, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেনকে মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ। আর কুষ্টিয়া-২ আসন ফাঁকা রেখেছিল দলটি।

গত ২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে উন্মুখ হয়ে ছিলেন শরিক দলের নেতারা। এরপর গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ১৪ দলের নেতারা। বৈঠকে শরিকদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়।

অবশেষে ৭টি আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিলো আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৫ চিকিৎসকসহ গ্রেফতার ৯

রিপোর্টার

About Author

1 Comment

  1. ভিটামিন-বি সমৃদ্ধ এই খাবারগুলো ওজন কমাতে সাহায্য করবে - Tathya Sangjog

    December 14, 2023

    […] আরও পড়ুনঃ শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়া… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র