জাতীয় দেশ সংযোগ ফিচার

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জ যাবেন। রবিবারে তিনি ফিরে আসবেন ঢাকায়।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।

নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন তিনি।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র