লালমনিরহাট সীমান্তে বিএসএসের গুলিতে এক বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বিপুল হোসেন (২২) ।
আজ রোববার ভোরে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশি যুবক। সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছ দিয়ে ৮-১০ জনের চোরাকারবারির একটি দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে বিপুল হোসেন আহত হন। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুনঃ জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর





