জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“লন্ডন থেকে নির্দেশনা দেয় গাড়ি পোড়ালে দলে প্রমোশন দেয়া হবে”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়েছে। লন্ডন থেকে নির্দেশনা দেয় গাড়ি পোড়ালে দলে প্রমোশন দেয়া হবে। যে দল গাড়ি পোড়ালে, মানুষ মারলে প্রমোশন দেয়—সেই সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে হত্যা ও ইসরাইলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।

তিনি বলেন, আমাদের দেশে যারা ইসলামের কথা বলে, ভোট এলে যারা কড়া মুসলমান হয়ে যায়; তারা আজ ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে একটি কথাও বলে না। তারা দেশের সরকারকে টেনে নামাতে চায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে, কিন্তু আমাদের দেশে বিএনপি-জামায়াত একটি শব্দও উচ্চারণ করে নাই।

মন্ত্রী বলেন, চরমোনাই পীর সাহেব সরকারকে আলটিমেটাম দিচ্ছে, কিন্তু তিনি ইসরাইলকে কোনো আলটিমেটাম দেন নাই। আমি পীর-আউলিয়াদের সম্মান করি, কিন্তু আজ পীরসাহেব ইসরাইলের বিরুদ্ধে কথা বলেন না। অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ ৮ হাজার জনকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে মানবতার কথা বলা লোকজনের বিবৃতি দেখলেও গাজায় যে ৮ দিনে ৮ হাজার মানুষ মারল তাদের নিয়ে কোনো বিবৃতি দেয় না মানবাধিকারের কথা বলা লোকজল। বাংলাদেশে বিবৃতি কই। বিবৃতি দুই ধরনের—বিবৃতিব্যবসা ও বিবৃতীজীবী—এরা কই।

আরও পড়ুনঃ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র