রোহিঙ্গা গণহত্যা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা প্রদানে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা’র উপস্থিতিতে গাম্বিয়ার বিচার বিষয়কমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা এ জালও ওআইসি নেতাদের সামনে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন।
হাছান মাহমুদ বলেন, আইন ও আর্থিক বিষয়ে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা দ্রুত মামলা নিষ্পত্তিতে সহায়ক হবে।
সভায় সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, প্যালেস্টাইনসহ উপস্থিত সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।





