রুশ হামলায় দোনেৎস্কে নিহত ১০
পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ইউক্রেন নিয়ন্ত্রিত একটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছেন।
বুধবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে বুধবার মস্কোতে রাশিয়ার মানবাধিকার পরিষদের এক বার্ষিক অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্য যেকোন সময়ের চেয়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অনেক বেড়েছে।
পুতিন বলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। যদিও রাশিয়া কখনোই প্রথমে এমন অস্ত্র ব্যবহার করবে না। তবে আমাদের ওপর আঘাত এলে তার পাল্টা জবাব অবশ্যই দেয়া হবে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের প্রযুক্তি অনেক এগিয়ে আছে।
আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী





