রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে জাতীয় সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান।
রাষ্ট্রপতি হামিদ ২১শে বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ “আমার জীবননীতি, আমার রাজনীতি” এর মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আবেদিন জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অফিস কক্ষে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন।






পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
February 2, 2023[…] […]