রাশিয়ায় ক্যাফেতে অগ্নিকান্ডে নিহত ১৩
রাশিয়ার কোস্ট্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকান্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার মস্কোর প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পূর্বের এই শহরে রাতে আগুন লাগলে ভবনটি থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় গভর্ণর সের্গেই সিতনিকভ টেলিগ্রামে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। ‘পলিগন’ নামের ক্যাফেতে ছড়িয়ে পড়া আগুন সকাল প্রায় সাড়ে ৭টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন, তবে তাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই।
আরও পড়ুনঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল





