রাশিয়া কূটনৈতিক উপায়ে ইউক্রেন যুদ্ধের শেষ চায়: পুতিন
রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কূটনৈতিক উপায়ে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার পুতিন এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়মিত সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের প্রতিশ্রুতির পরপরই পুতিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।
পুতিন বলেছেন, ‘আমাদের লক্ষ্য সামরিক সংঘর্ষের পরিমাণ আর বাড়ানো নয় বরং এই যুদ্ধের অবসান ঘটানো। আমরা এই যুদ্ধের অবসানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি আমরা তা করতে সমর্থ হব তত ভাল।’
তবে পুতিনের মন্তব্য নিয়ে সন্দেহ পোষণ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সৈন্য পাঠানোর মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করতে তিনি যে আলোচনা চান সেটি নিশ্চিত করতে পুতিন কোনো ইঙ্গিত রাখেননি।’
আরও পড়ুনঃ ২২ জানুয়ারি প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষকের পদায়ন





