জাতীয়

রাজশাহীতে বিদেশি অস্ত্রের চালান উদ্ধার, আটক ৩

রাজশাহীতে বিদেশি অস্ত্রের চালান উদ্ধার, আটক ৩

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজশাহীতে আসা বিদেশি অস্ত্রের একটি চালানসহ তিনজনকে আটক করেছে।

আজ শুক্রবার ভোরে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এই চালানে রয়েছে চারটি বিদেশি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি, আটটি গুলির খোসা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম।

আরও পড়ুনঃ টেকনাফে অস্ত্রের মুখে কিশোরকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

আটক ব্যক্তিরা হলেন, কাপাশিয়া এলাকার মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), রাজশাহী নগরের চরকাজলা এলাকার মো. শাহীন আলী (২৫) ও নগরের কাজলার ধরমপুর এলাকার মো. শহিদুল (২৬)। আতিকের সহযোগী হিসেবে কাজ করেন শাহীন আর শহিদুল।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে আজ বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে র‌্যাব–৫। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, সাম্প্রতিক উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান, যা র‌্যাব আটক করেছে। আটক ব্যক্তিরা চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র