জাতীয়

রাজধানীর মোহম্মদপুরে বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর মোহম্মদপুরে বাসা থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে, ধারণা পুলিশের।

শনিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় মরদেহ মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে একটি বাসা থেকে আয়েশা ইয়াসমিন বানুর (৫৬) লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই সাদিয়া শারমিন জানান, আয়েশা মৃত ডা. মশিউর রহমানের মেয়ে। বাসার দরজা ভেঙে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি- হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র