রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ সমাবেশ
রাজধানী ঢাকার বিভন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দাবি, নিরবচ্ছিন্নভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ।
২২ অক্টোবর রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, বাড্ডা, গুলশান, উত্তরা, আদাবর, খিলগাঁও, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় নয়; পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বলে দাবি করেন বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।
এসময় দলীয় কোনো স্লোগান পরিবর্তে নেতাকর্মীরা গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে এসব স্লোগান দেন। এছাড়া কয়েকটি ওয়ার্ডে নেতাকর্মীরা ঝাড়ু মিছিলও করেন বলে জানা গেছে।
আরও পড়ুন : কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ লোক: ওবায়দুল কাদের





