জাতীয় ফিচার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৯

গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৭৭ কেজি ৪৩০ গ্রাম ১৪১ পুরিয়া গাঁজা, ২৩৫ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

আরও পড়ুনঃ র‌্যাবের সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র