রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮৪.৩ গ্রাম হেরোইন, ২৮ বোতল ফেনসিডিল, ৫৯ কেজি ৩৯৫ গ্রাম গাঁজা ও ২ হাজার ৬৮৮পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।
আরও পড়ুনঃ পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি





