রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৩০০ পিস ইয়াবা, ২০ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৮০০০ মিলিলিটার এবং ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।





