ফিচার ব্যবসা-বাণিজ্য

‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে চিনি ও ভোজ্যতেলসহ পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানে সরবরাহে সংকট হবে না, দাম বাড়ার আশঙ্কা নেই।

এ সময় ব্যবসায়ীরা কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন,  রমজান সামনে রেখে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলাসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।

যদিও এরই মধ্যে কয়েক দফা বেড়েছে তেল চিনিসহ কয়েকটি পণ্যের দাম।

এ অবস্থায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা বসে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে এ সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ সব বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যম কর্মীদের জানান, রমজানে দরকারি সব পন্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে। কোন পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই বলেন, চিনি ও তেল যে পরিমাণ মজুদ আছে তাতে পণ্য সংকট ও দাম বৃদ্ধির কোন আশঙ্কা নেই।

সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে, রমজানে বাজার মনিটরিং জোরদার করা হবে জানিয়ে, ব্যবসায়ীরা কারসাজি করলে কিংবা মহাসড়কে চাঁদাবাজি করলে, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

দাম নিয়ন্ত্রণে রমজান সামনে রেখে একসঙ্গে পুরো মাসের পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই