জাতীয় ফিচার

“রংপুরে জাপার শক্ত অবস্থানের কারণেই নৌকার পরাজয়”

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে হারজিত থাকবেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে।

আজ বৃহস্পতিবার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেন ইএসডিও’র লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আরও তথ্য পাবো।

আরও পড়ুনঃ বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র