জাতীয় ফিচার

“যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে, তাদের শহীদ মিনারে কোনো ইন্টারেস্ট নেই”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে, তাদের শহীদ মিনারে কোনো ইন্টারেস্ট নেই। শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। চাঁদা আদায় বা এটা সেটায় তাদের ইন্টারেস্ট।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে’ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

তিনি বলেন, এজন্যই আমি ভিভিআইপি, ভিআইপিদের বিদায়ের পরে ঢাকাবাসীকে আসার অনুরোধ করছি। তার জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা মনে করছি ১২টা ৪০ থেকে ১২টা ৪৫, এসময়ের ভেতরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসসহ অন্যন্য ভিআইপিদের কার্যক্রম শেষ হয়ে যাবে। তারপর সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।

এজন্য আমি সবাইকে অনুরোধ করছি এ সময়টা যেন একটু মেনে আসেন। তাহলে উনাদেরও একটু কষ্ট কম হবে। গ্যাদারিংটাও কম হবে। সবদিক দিয়ে আমরা ইভেন্টের নিরাপত্তা দিতে সক্ষম হবো।

এর আগে প্রতি বছরের ন্যায় এ বছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে এবং শহীদ মিনারে ‘কয়েক স্তরে একই ধরনের’ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

কমিশনার বলেন, প্রতিবারের ন্যয় এবারও প্রথমে ভিভিআইপি, ভিআইপি এবং তারপর জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত অর্থাৎ পশ্চিম পাশ থেকে উন্মুক্ত করে দেওয়া হবে।

সবাইকে অনুরোধ করবো, যারা রাতে আসবেন উনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে ১২টা ৪০ মিনিটের দিকে আসেন। আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন বেদীতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন।

তিনি আরও বলেন, কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশে অনেক ভিড় হয়। ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকবো। পাশাপাশি যারা আসবেন, তাদের প্রতি বিনীত অনুরোধ উনারা যেন নিজের নিরাপত্তা, মোবাইল, মানিব্যাগের দিকে সতর্ক দৃষ্টি রাখেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র