জাতীয় দেশ সংযোগ ফিচার

“যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে”

যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সিইসি বলেন,আসন্ন নির্বাচনকে কেউ প্রতিহত করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছেন না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। চাহিদা অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব।

তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় সে জন্য নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ভোটকেন্দ্রে যাওয়ায় বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র