জাতীয় ফিচার

‘যুদ্ধ যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক’

যুদ্ধ যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক'

‘বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়, মানুষের উন্নতি চায়। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় আর যুদ্ধে যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। ব্যয় করা হোক তাদের চিকিৎসা, শিক্ষা ও ভালো জীবনের জন্য’। গণভবন থেকে বিশ্ববাসীর কাছে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ অক্টোবর দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির ধাক্কা ও রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ দেশের উন্নয়নের গতিকে অনেকটা শ্লথ করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে মানুষ এ কষ্ট ভোগ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আজ সত্যিই খুব আনন্দিত যে আমরা এ সেতু দুটির নির্মাণকাজ সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমাদের দুই বন্ধুপ্রতীম দেশ সৌদি আরব ও জাপানের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। তাদের সহযোগিতায়ই আমরা বাংলাদেশের উন্নতি করতে পারছি।

আরো পড়ুন : রেলের সেবার ব্যাপারে সজাগ আছেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

তিনি বলেন, আজ সৌদি আরব থেকে দেশে যেন আরও বিনিয়োগ আসে আমরা সে চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট আনার জন্য ব্যবস্থা নিচ্ছি। জাপান আমাদের অনেকগুলো কাজ করে দিয়েছে।

এসময় বাংলাদেশে আরও উন্নয়ন প্রকল্প চলছে এবং বন্ধুপ্রতীম দেশগুলো যে এগিয়ে আসছে সে কথাও তুলে ধরেন সরকারপ্রধান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

যোগাযোগের উন্নতিতে দেশের অবহেলিত অঞ্চলগুলো আরও বেশি উন্নতি লাভ করবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা আমাদের মোংলা, চট্টগ্রাম ও সৈয়দপুর পোর্টগুলো আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্রে উন্মুক্ত করে দিয়েছি। বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য উন্মুক্ত করে দিয়েছি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও।

রিপোর্টার

About Author

1 Comment

  1. "বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জাজনক" - tathyasangjog

    October 10, 2022

    […] আরও পড়ুনঃ ‘যুদ্ধ যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র