জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি।

বহির্বিশ্ব থেকে চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমরা বহির্বিশ্বের চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার সঙ্গে যোগ হয়েছে নন-ভায়োলেন্স। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।’

আরও পড়ুনঃ নীলফামারীতে রেললাইনের ৭২ ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

 

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র