যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলিতে ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় সমকামীদের একটি ক্লাবে এক বন্ধুকধারীর হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন।
রোববার কলোরাডোর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেছেন, এটা খবুই দুঃখজনক ঘটনা। কারণ একটি ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ক্লাবটি কিউ নামে পরিচিত। হামলার পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কমিউনিটির ওপর ভয়াবহ হামলা হয়েছে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া দ্রুত হামলাকারীকে ধরার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলা শুরু হওয়ার পরই নিরাপত্তা ও জরুরি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।
আরও পড়ুনঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত থেকে ছিনিয়ে নিল অন্য জঙ্গিরা





