যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন লেগে নিহত ৮
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি বাড়িতে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
এ বিষয়ে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।





