অন্যান্য বিশ্ব সংযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

যুক্তরাষ্ট্রের লুইস্টনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।

সিটি কাউন্সিলর রবার্ট ম্যাককার্থি সিএনএন’কে বলেছেন, বোলিং অ্যালি এবং অন্য একটি অবস্থান, স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারসহ স্থানীয় ওয়ালমার্ট বিতরণ কেন্দ্রে এই বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অনেকে।

স্থানীয় পুলিশ ফেসবুকে হামলাকারীর একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাঁড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। আধা-স্বয়ংক্রিয় রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তের জন্যে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। সন্দেহভাজন এখনও পলাতক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা জানানো হয়েছে। তিনি এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘটনায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা