যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৪ জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে শিকাগোতে একই পরিবারের মা-বাবা, দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় তাদের পোষা ৩টি কুকুরকেও গুলি করে হত্যা করা হয়।
রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে শিকাগো শহরের রোমিওভিলের একটি বাড়ি থেকে একই পরিবারের মা-বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং দিয়েগো। এছাড়া, ঘটনাস্থল থেকে তাদের পোষা ৩টি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।
রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত বা রোববার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে না। এই ঘটনাকে বর্তমানে আমরা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়েই তদন্ত করছি।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুনঃ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী





