যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
দূষণমুক্ত জ্বালানি, আইসিটি ও কৃষিখাতে যুক্তরাজ্য থেকে নতুন ও বাড়তি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ কমিটি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চ সদস্য সফররত লর্ডস কারান বিলিমোরিয়ার সাথে বৈঠকে এ আবেদন জানান।
সফরকালে লর্ডস বিলিমোরিয়া বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিসিটর সাথে ব্যাপক পরিসরে কাজ করার প্রস্তাব দেন।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশ অভিবাসী প্রাধান্য বিশিষ্ট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি উন্নত করার জন্য লর্ডস বিলিমোরিয়াকে ধন্যবাদ জানান।
তিনি দক্ষ বা আধা-দক্ষ কর্মীদের অনুকূলে ভিসাসহ এ শিল্পের মোকাবেলা করা কিছু কঠিন চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করতে তার বিভিন্ন দপ্তর ব্যবহার করতে লর্ডসকে অনুরোধ জানান।
লর্ডস ঢাকা বিশ্ববিদ্যালয় ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য তার প্রস্তাবের ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন।
মোমেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চান্সেলর হিসেবে লর্ডসের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্য স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ব্যাপক সহযোগিতার ব্যাপারে তাকে অনুরোধ জানান। তারা উদ্বেগজনক ইউক্রেন যুদ্ধ ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ওপর চালানো বিভিন্ন অপরাধের বিচার ও জবাবদিহিতার প্রচেষ্টার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় হস্তক্ষেপে যুক্তরাজ্যের সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।






জঙ্গিরা যেখানে সুযোগ পায় ক্যাম্প গড়ে তোলে: পার্বত্যমন্ত্রী - tathyasangjog
October 18, 2022[…] […]
২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু - tathyasangjog
October 18, 2022[…] আরও পড়ুনঃ যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আহ্বা… […]