জাতীয় ফিচার

যাদেরকে আবার দেখতে বলা হচ্ছে, তাদের ১৯৭১-এই দেখেছে জাতি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছে ‘অমুককে দেখুন, তমুককে দেখুন’—তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত লুট করেছে। ঠিক যেমন পতিত স্বৈরাচার পালানোর আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা আঁকড়ে রাখতে। এদের আরেকবার দেখার কোনো দরকার নেই।”

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৭ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হলে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা।

তারেক রহমান আরও বলেন, “কিছু লোক বিভিন্ন জিনিসের ‘টিকিট’ বিক্রি করে বেড়াচ্ছে। যেটা একমাত্র আল্লাহ জানেন, সেটা নিয়ে কথা বলা শিরক। দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে একমাত্র বিএনপি—কারণ আমরা ২০০১-২০০৬ সালে তা প্রমাণ করেছি, আবারও করব ইনশাআল্লাহ। আমরা র‌্যাব, বিজিবির মতো বাহিনী গড়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে এনেছিলাম, পরে স্বৈরাচার সেগুলোকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “১৯৭১-এর পর, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর, বিভিন্ন সংকটে যখনই জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে—তখনই আমরা দেশের চেহারা পাল্টেছি। গত ১৬ বছরের স্বৈরশাসন জনগণ আন্দোলন করে উৎখাত করেছে। এখন আগামী দুই মাসের মধ্যে যে নির্বাচন আসছে, সেখানে জনগণই আমাদের ক্ষমতার উৎস। আমরা জনগণের সামনে দাঁড়াব, তাদের রায় মাথা পেতে নেব।”

সাত দিনের এই কর্মসূচিতে তারেক রহমান প্রতিদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন খাতের বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। সমাপনী দিনে তিনি আগামী নির্বাচনে বিএনপির পূর্ণ প্রস্তুতির ঘোষণা দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল বলেন, “আমরা প্রস্তুত। জনগণের ভোটে জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ব।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র