যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের চুড়ামনকাটিতে যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেলচালক যশোরের চৌগাছা উপজেলার হযরত আলী (৩৫) ও যাত্রী ঝিনাইদহের কালীগঞ্জের মাছ ব্যবসায়ী বুলবুল (৪০)।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, কালীগঞ্জ থেকে মোটরসাইকেল ভাড়া করে যশোর যাচ্ছিলেন বুলবুল। রাত সাড়ে ৯টার দিকে তাদের মোটরসাইকেল যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি সানতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বুলবুল ও হযরত আলীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী





