জাতীয়

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত আটটার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬) এবং পোস্টঅফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪)।

এ বিষয়ে যশোর হাইওয়ে পুলিশ, হাসপাতাল ও কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেটকারে ছিলেন। খোকন ইঞ্জিন মিস্ত্রী হওয়ায় প্রাইভেটকার ঠিক করে পরীক্ষা করার জন্য তিনজন একসঙ্গে বের হন। যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরমান ও খোকনকে মৃত ঘোষণা করেন। লিটন গাড়ি থেকে লাফ দেওয়ায় সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে, শিমুল হোসেন মোটরসাইকেল যোগে শহরতলীর চাচড়া এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কাটবেন মেট্রোরেলের প্রথম টিকিট

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র