মৈত্রীসেতু বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়িয়েছে: দ্রৌপদী মুর্মু
ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রীসেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বুধবার ভারতের রাষ্ট্রপতি ত্রিপুরার আগরতলায় এক নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
দ্রৌপদী মুর্মু বলেন, এটা বলা যেতে পারে যে, শুরু থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব জোরদারে ত্রিপুরার একটি মুখ্য ভূমিকা রয়েছে।
আরও পড়ুনঃ সেনাবাহিনী কর্তব্যপরায়ণতার মাধ্যমে দেশের সেবা করবে: প্রধানমন্ত্রী
এর আগে রাষ্ট্রপতি আগরতলায় অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান।
ত্রিপুরা সফরকালে ভারতের রাষ্ট্রপতি ত্রিপুরা স্টেট জুডিসিয়াল একাডেমিসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং আগরতলার নরসিংগড়ে ত্রিপুরা ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।






রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি - tathyasangjog
October 13, 2022[…] […]