জাতীয়

মিরপুরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে প্রাথমিকভাবে মৃতদের নাম বা পরিচয় জানা যায়নি।

এদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। পর্যায়ক্রমে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে, এই প্রতিবেদন লেখার সময় (বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬ থেকে ৭ ধরনের কেমিক্যাল রয়েছে, যা টঙ্গীর কেমিক্যালের মতো। তবে ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে রক্ষণাত্মক কৌশলের মাধ্যমে নিউট্রালাইজ করার চেষ্টা চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্যোগ ঘটতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, আগুনে দগ্ধ তিনজন ব্যক্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র