মিয়ানমারে বিমান হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত
মিয়ানমারের একটি গ্রামে দেশটির সশস্ত্র বাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার গভীর রাতে সাগাইংয়ের ওই গ্রামে সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুসারে, বুধবার গভীর রাতে সাগাইংয়ের কাথা শহরের মোয়ের লে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয়। সাত গ্রামবাসীকে হত্যা করা হয়েছে। মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
বোমা হামলার প্রত্যক্ষদর্শী ৪৪ বছর বয়সি স্থানীয় বাসিন্দা জিন বলেন, বোমা হামলায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়েছে এবং কিছু জেলায় যোগাযোগ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা





