মালাউইতে প্লেন বিধ্বস্ত হয়ে দেশটির ভাইস-প্রেসিডেন্ট নিহত
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাসহ আরো ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের পাহড়ি এলাকায় বিধ্বস্ত প্লেনের খোঁজ মেলে। এর আগের দিন খারাপ আবহাওয়ায় এটি নিখোঁজ হয়েছিল।
জানা গেছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই এর প্রতিরক্ষা বাহিনীর প্লেনটি। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়। প্লেনটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালাউইয়ের উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।
প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্লেনটিতে থাকা সবাই মারা গেছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এক টেলিভিশন ভাষণে বলেছেন, ৫১ বছর বয়সী চিলিমাসহ প্লেনে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই।
আরও পড়ুনঃ মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী





