জাতীয় ফিচার

“মানবসেবার মন-মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে”

 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের যতটুকু সক্ষমতা আছে তাই দিয়ে আমাদের সেবার মান যাতে আরো বাড়ানো যায় সেই দিকে আমাদের জন্য জোর দিতে হবে। মানবসেবার মন-মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।

আজ সোমবার বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্য অধিবেশনে তিনি একথা বলেন।

অধিবেশন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন। স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ। এছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও ঊর্ধ্বতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সব সময় কোথায় কি হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।

তিনি আরো বলেন, আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। এজন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনো নিশ্চিত করতে পারি নি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবাখাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকবৃন্দ তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র