অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

মস্কোয় ভয়াবহ হামলা; নিহত ৯৩

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে এক কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়েছে বলে জানা গেছে। ওই বন্দুকধারীদের খুঁজছে রাশিয়ার ন্যাশনাল গার্ড।

ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। খবর বিবিসির।

এদিকে হোয়াইট হাউজ বলছে, তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে কাজ করছে। তবে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, মার্চের শুরুতেই মস্কোতে ‌‘বড় সমাবেশ’ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে এ বিষয়ে ‍রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

হামলার পর সেখান থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করেন অগ্নিনির্বাপক কর্মীরা। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পাঁচজন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রোকাস সিটির শপিংমলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, একুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী। পরে শপিংমলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ “যারা ভারতীয় পণ্য বয়কট করবে, বাংলাদেশের মানুষ তাদের বয়কট করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার