ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যান। আহত হন আরও দুজন।
আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”





